খাগড়াছড়ির মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

খাগড়াছড়ির মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১১:৪৪:০২ পূর্বাহ্ন

খাগড়াছড়ির  মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ

ছবি : সংগৃহীত


খাগড়াছড়ির মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ। শুক্রবার সকালে কাপ্তাই লেকের মহালছড়ি অংশে জেলেদের জালে মাছটি ধরা পরে। জেলেদের কাছ স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান মাছটি কিনে নেয়।

মহালছড়ির কাপ্তাই হৃদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসরুল্লাহ বলেন, চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকে পানির পরিমাণ বেশি। পানির স্তর স্বাভাবিক থাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরেছে। এখানে প্রায় ৭৫ প্রজাতির মাছ পাওয়া গেলেও চাপিলা, কাচকিসহ ছোট মাছের আধিক্য বেশি। বড় সাইজের মাছ কম ধরা পরে। আজকে ১২ কেজি চিতল ধরা পড়ল।  সকালে অবতরণের কেন্দ্রে মাছটি আসার পর মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেয়।  প্রতি কেজি ৮শ টাকা দরে ৯ হাজার ৬শ টাকায় বিক্রি হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা