ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় দুই নেতা গ্রে ফ তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় দুই নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন

ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় দুই নেতা গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক এক নেতাকে ও ঢাকা থেকে যুবলীগের এক প্রেসিডিয়াম সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাত্রলীগ নেতা গ্রেফতার : কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার (২৫ অক্টোবর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় কুমিল্লা নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম মহসিন আলম খাঁন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লার চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খাঁনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য গ্রেফতার : বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজার এলাকার তার নিজ বাসা থেকে আটক করে। আটককৃত মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে।

পুলিশ জানায়, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় এ মামলা দুটি দায়ের হয়।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আটকের পর ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা আটকের খবর পাওয়া যায়নি। এই থানায় কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন প্রথম আটক হয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা