বি চা রে র নামে জামায়াত নেতাদের ফাঁ সি দিয়েছিল হাসিনা সরকার : জামায়াত আমির
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বি চা রে র নামে জামায়াত নেতাদের ফাঁ সি দিয়েছিল হাসিনা সরকার : জামায়াত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন

বি চা রে র নামে জামায়াত নেতাদের ফাঁ সি দিয়েছিল হাসিনা সরকার : জামায়াত আমির

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের নাম দেশের মানুষ আর শুনতে চায় না বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আমাদের ওপর যে জুলুম হয়েছে তা যেন আর কারো ওপর না হয়। আমাদের আর জুজুর ভয় দেখাবেন না। বাংলাদেশের মানুষ গুলির পরোয়ানা করে না। শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছিল। জামায়াতের কেন্দ্রিয় অফিসসহ সারাদেশের সব অফিস বন্ধ করে দিয়েছিল। যে আদালতে এই প্রহসন করা হয়েছিল, সেই আদালতে এবার তাদের আসতে হবে।

তিনি আরও বলেন, শোনা যাচ্ছে তারা (আওয়ামী লীগ) নাকি আগামী ইলেকশনে আসবে। মানুষের কাছে ভোট চাইবে। যে ১৮ কোটি মানুষের বিরুদ্ধে গুলি ছুড়েছে সেই মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার কি আছে আর। তাদের নাম এদেশের মানুষ শুনতে চায় না। ফ্যাসিবাদ যারা তাদের বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।

ছাত্র আন্দোলনের প্রসঙ্গে টেনে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নেই। দেশের মানুষ আন্দোলনে শামিল হয়েছিল। আন্দোলনের কৃতিত্ব যুব সমাজের। যাদের জীবনের বিনিময়ে আমরা জুলুম থেকে মুক্তি পেয়েছি সেসব শহীদদের জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর।

জাতি ইনসাফপূর্ন সমাজ চায় উল্লেখ করে তিনি বলেন, গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। জাতিকে হতাশ করা যাবে না। চব্বিশের আন্দোলনের জীবনের ঝুঁকি নিয়েই তারা লড়াই করে জাতিকে মুক্তি এনে দিয়েছে। হাজারো প্রাণের বিনিময়ে, হাজার হাজার আহতদের আর্তনাদের বিনিময়ে বিজয় এসেছে। সব শহীদ এবং আহতদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা