নতুন রূপে সেজেছে চট্টগ্রামের কালুরঘাট সেতু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

নতুন রূপে সেজেছে চট্টগ্রামের কালুরঘাট সেতু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ১২:০৫:১৯ অপরাহ্ন

নতুন রূপে সেজেছে চট্টগ্রামের কালুরঘাট সেতু

চট্টগ্রামের কালুরঘাট সেতু ছবি : সংগৃহীত


সংস্কার কাজ শেষ হওয়ায় চট্টগ্রামের কালুরঘাট সেতু যানচলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর দুই পার দিয়ে যান চলাচল শুরু হয়। এতে যাত্রীদের ভোগান্তি দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুরুতে এই সেতু দিয়ে টোল ছাড়াই যানবাহন চলাচল করলেও পরে টোল যুক্ত করা হবে। এছাড়া, ভারী যানবাহন চলাচল রোধে সেতুর প্রবেশমুখে উচ্চতা প্রতিবন্ধকতা দেয়া হয়েছে। সেতু দিয়ে ৮ ফুট উচ্চতার বেশি যানবাহন চলাচল করতে পারবে না।

এদিকে, সেতুতে যান চলাচলের পাশপাশি পথচারীদের জন্য নতুন করে ওয়াকওয়ে যুক্ত করা হয়েছে। তবে এর ফলে যান চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে আশা সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, গত বছর আগস্টে এই সেতুর সংস্কার কাজ শুরু হয়। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে বুয়েট বিশেষজ্ঞদের পরামর্শে রেলওয়ে কর্তৃপক্ষ সংস্কার কাজ করে। এরপর ওই বছরের ১২ নভেম্বর সেতুটি দিয়ে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা