বি দ্যু ৎ স্পৃ ষ্টে স্বামীর মৃ ত্যু, বাঁচাতে গিয়ে মা রা গেলেন স্ত্রীও
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বি দ্যু ৎ স্পৃ ষ্টে স্বামীর মৃ ত্যু, বাঁচাতে গিয়ে মা রা গেলেন স্ত্রীও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৩:২২:৪৫ পূর্বাহ্ন

বি দ্যু ৎ স্পৃ ষ্টে স্বামীর মৃ ত্যু, বাঁচাতে গিয়ে মা রা গেলেন স্ত্রীও

ছবি: সংগৃহীত


লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সগির আহমেদ রিন্টু (৫২) মারা গেছেন। এসময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শাহনাজ আক্তার শানুও (৩৮) বিদ্যুতায়িত হয়ে মারা যান। রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে নাগের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিন্টু অটোরিকশা চালক। ঘটনার সময় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী দুজন মারা গেলেন। ঘটনাটি দুঃখজনক তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজন মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা হয়েছে এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা