ছবি : সংগৃহীত
শনিবার বাফুফের নির্বাচনের বিপুল ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তাবিথ। নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
সন্ধ্যায় নির্বাচনের ফল পাওয়ার পর খুব বেশিক্ষণ দেরি করেননি তাবিথ। রাতেই গুলশানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাস ভবনে চলে যান।ফুটবলের সংগঠক হয়ে একজন রাজনীতিবিদের সঙ্গে তার দেখা করার বিষয়টিও অস্পষ্ট নয়। ক্রীড়া সংগঠকের পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি। আছেন বিএনপির জাতীয় কমিটিতে। যার কারণে নির্বাচনে জয় পাওয়ার পরই খালেদার সঙ্গে দেখা করতে যান তিনি। তাকে বিশেষ দেয়া দেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে, বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ফোনে বিজয়ের খবর জানান তাবিথ। এই নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাফুফের নতুন সভাপতি। এ সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথকে বিশেষ নির্দেশনা দেন তারেক রহমান।তাবিথের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে বাফুফেতে কাজী সালাহউদ্দিন যুগের সমাপ্তি ঘটল। এর আগে টানা চার মেয়াদে ১৬ বছর দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন। অন্যদিকে সভাপতি নির্বাচিত হওয়ার আগে ২০১২ ও ২০১৬ সালে দুই মেয়াদে বাফুফের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তাবিথ।
জৈন্তাবার্তা / রহমান




