সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ১১:১৭:০১ পূর্বাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার

ছবি : সংগৃহীত


গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভা হয়েছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) এ সভা হয়।

 গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো:

(ক) গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই থেকে পরবর্তী সময়ে বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য নিম্নোক্ত ছকে প্রয়োজনীয় তথ্যাদি ও প্রমাণসহ প্রেরণ করতে হবে;

ক্রমিক

নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম/ঠিকানা

মামলার নম্বর ও তারিখ

মামলা দায়েরের স্থান

মামলার সংক্ষিপ্ত বিবরণ

মামলার বর্তমান অবস্থা

অভিযুক্তের হাল (গ্রেফতার/ জামিন)

মন্তব্য

(খ) প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে/সম্পাদকের সুপারিশসহ ইমেইল [email protected]এ তাদের আবেদন পিডিএফ আকারে প্রেরণ করতে পারবেন;

(গ) সাংবাদিকতার প্রত্যয়ন/প্রমাণ/গ্রহণযোগ্য প্রমাণপত্র এসঙ্গে সংযুক্ত করতে হবে;

(ঘ) সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল/অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে;

(ঙ) সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা