শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০১:২২:০০ পূর্বাহ্ন

শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

ছবি সংগৃহীত


জ্বালানি সংকটের কারণে আসন্ন শীত মৌসুমে নিজ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর এবং কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২৮ অক্টোবর) জ্বালানি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জ্বালানিসংকট ছাড়াও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। আসন্ন শীত মৌসুমে অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর, সংস্থা বা কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেওয়া হলো।

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন এবং শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল। জ্বালানি উপদেষ্টা এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা