কোনো রাজনৈতিক দল নি ষি দ্ধে র সি দ্ধা ন্ত নেয়নি সরকার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

কোনো রাজনৈতিক দল নি ষি দ্ধে র সি দ্ধা ন্ত নেয়নি সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৭:১৯:৩৭ পূর্বাহ্ন

কোনো রাজনৈতিক দল নি ষি দ্ধে র সি দ্ধা ন্ত নেয়নি সরকার

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি।

এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো গণভবন পরিদর্শন করেন। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, গণভবনকে জাদুঘর করার পাশাপাশি ‘আয়নাঘরের’ একটি রেপ্লিকা এখানে করা হবে।

এ সময় শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অডিও রেকর্ড না দেখে (শুনে) বলতে পারবো না। ডিপ ফেকের মাধ্যমে অনেক সময় কণ্ঠ নকল করা যায়।

রাষ্ট্রপতির অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলেছেন। রাষ্ট্রপতি নিয়ে পলিটক্যাল পার্টির সঙ্গে কথা বলে সলভ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা