পাকিস্তানের সাবেক কোচের কাঁধে রংপুরের দায়িত্ব
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৫ PM

পাকিস্তানের সাবেক কোচের কাঁধে রংপুরের দায়িত্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১২:৫৯:১৫ PM

পাকিস্তানের সাবেক কোচের কাঁধে রংপুরের দায়িত্ব

ছবি : সংগৃহীত


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে কোমর বেঁধে নেমেছে রংপুর রাইডার্স। তারকা খেলোয়াড় দলে ভেড়ানোর পাশাপাশি হাই প্রোফাইল কোচিং প্যানেল গড়ার দিকেও নজর তাদের। তারই ধারাবাহিকতায় এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী কোচ মিকি আর্থারকে।আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করা প্রোটিয়া কোচ মিকি আর্থার রংপুর রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন নভেম্বর থেকেই।

২৬ নভেম্বর গায়ানায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগ তার প্রথম অ্যাসাইনমেন্ট।সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার। এছাড়া বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করছেন তিনি।এই প্রোটিয়া কোচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক শানিয়ান তানিম বলেন, ‘আমরা জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারের সঙ্গে চুক্তি করেছি। এটা ১ বছরের চুক্তি। এই বছরে সে এই দুই টুর্নামেন্টে আমাদের দায়িত্বে থাকবে। সে আমাদের দলের জন্য অসাধারণ এক সংযোজন। স্থানীয় খেলোয়াড়েরা তাঁর কোচিং পাওয়ার জন্য রোমাঞ্চিত।’

বিপিএলে অবশ্য মিকি আর্থার নতুন নন। এর আগে ২০২৫ সালে ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার অধীনে ঢাকা ছয় দলের টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল।

জৈন্তাবার্তা / সুলতানা