সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে: আইন উপদেষ্টা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে: আইন উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০১:১৯:৫৪ পূর্বাহ্ন

সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে: আইন উপদেষ্টা

ছবি : সংগৃহীত


অন্তবর্তীকালীন সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। এরইমধ্যে সার্চ কমিটি গঠন হয়েছে, কেবল প্রধান উপদেষ্টার সই বাকি আছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, তাদেরকে বলেছি, আমাদের আইনগত যে সংস্কার, সেটাতে তারা জড়িত আছেন, প্রতিষ্ঠানিক সংস্কারে আমাদের যদি ফরেনসিক সহায়তা লাগে, সেটা তারা দেবেন। আমরা এখানে সুবিচার করবো, প্রতিশোধ নেয়ার জন্য বিচার করছি না।আগের আদালতে যেভাবে হয়েছে, সেভাবে আমরা অবিচার করবো না। আমাদের কোনোকিছু লুকানোর নেই। স্বাগত, যে কেউ এসে, আমরা কীভাবে বিচার করছি, সেটা দেখতে পারবেন।নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা; জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে পারি, সেটা হচ্ছে, আমাদের সরকারের যে নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার কাজ শুরু হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে, আপনারা বলতে পারেন। কারণ আমাদের নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে।আমি যতদূর জানি, প্রজ্ঞাপনটায় ড. মুহাম্মদ ইউনূস সই করে দিলেই আপনারা জানতে পারবেন, হয়ত তিনি করেছেনও, আজ-কালের মধ্যেই জেনে যাবেন। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন ফর্ম করা হবে। এরপর আমাদের ভোটার তালিকা করা হবে। আগেও বলেছি, ভোটারতালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। গত নির্বাচনই ছিল ভুয়া, যে কারণে ভোটারতালিকা নিয়ে মানুষের মাথাব্যথা ছিল না। এবার আমরা ভুয়া নির্বাচন করবো না।আসিফ নজরুল বলেন, এবার অসাধারণ একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবো। ভোটারতালিকা হালনাগাদ করতে হবে। শুধু এতটুকু বলতে পারি, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা