জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১২:৩০:০২ অপরাহ্ন

জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি : ফাইল ফটো


ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পরে ডাউন আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লোকমাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। এটিকে আমরা ট্রেনের সাটডাউন বলে থাকি। পার্বতীপুর থেকে দুই ঘণ্টা পর আরেকটি ইঞ্জিন এসে বিকল হয়ে যাওয়া ট্রেনটিকে নিয়ে যায়।

জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরে বরেন্দ্র এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস এবং দক্ষিণে তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। 

সহকারী লোক মাস্টার আলমগির কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে এসে ডাউন সিগন্যাল অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করা যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা