ট্রেনে কা টা পড়ে দুই যুবকের মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ট্রেনে কা টা পড়ে দুই যুবকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৮:০১:২৪ পূর্বাহ্ন

ট্রেনে কা টা পড়ে দুই যুবকের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুই বন্ধু মিলে ঈদগাঁও বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তারা রেললাইন পার হতে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

মনসুর নামের এক স্থানীয় বলেন, রেলক্রসিংয়ে কেউ না থাকার কারণে এই ঘটনা ঘটেছে। এইজন্য রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী।

এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানী বলেন, ট্রেনে কাটা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এই ঘটনায় আমাদের কারও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা