কক্সবাজারে পর্যটকদের জি ম্মি ও ছি ন তা ই য়ে র প্রস্তুতি, গ্রে ফ তা র ৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

কক্সবাজারে পর্যটকদের জি ম্মি ও ছি ন তা ই য়ে র প্রস্তুতি, গ্রে ফ তা র ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৪:০৭:৪১ পূর্বাহ্ন

কক্সবাজারে পর্যটকদের জি ম্মি ও ছি ন তা ই য়ে র প্রস্তুতি, গ্রে ফ তা র ৬

ছবি: সংগৃহীত


কক্সবাজার হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরের দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় দেশীয় অস্ত্র।

গ্রেফতাররা পর্যটকদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেফতাররা হলেন- মো. আইয়ুব (৩৪), তোফাজ্জল হোসেন নয়ন (২৪), শফিউল করিম (২৮), হৃদয় নিশান ওরফে মানিক (২০), মাহমুদ ইমাম শরীফ (১৮) ও রিয়াজ উদ্দিন (১৮)।

র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা কামরুজ্জামান বলেন, পর্যটন মৌসুম চলায় সারা দেশের ভ্রমণ পিপাসুরা কক্সবাজার আসছেন। এ সুযোগে সুগন্ধা পয়েন্টের ঝাউবনে একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে তথ্য পায় র‌্যাব।

এই তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি দল সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করে নিতো বলে জানান গ্রেফতাররা। এছাড়া বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করতো।

কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহারসহ গ্রেফতারদের সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের মিডিয়া কর্মকর্তা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা