‘হ ত্যা মামলার আসামি’ উপদেষ্টা বশির উদ্দিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

চেনেন না মামলার বাদী

‘হ ত্যা মামলার আসামি’ উপদেষ্টা বশির উদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১০:৩৭:১৫ পূর্বাহ্ন

‘হ ত্যা মামলার আসামি’ উপদেষ্টা বশির উদ্দিন

ছবি : সংগৃহীত


রাজধানীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত মাগুরার শ্রীপুর উপজেলার সোহান শাহ হত্যা মামলার ৪৯ নম্বর আসামি শেখ বশির উদ্দিন ভূঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন উপদেষ্টাকে নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ওই আসামি সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন মামলাটির বাদী মোছা. সুফিয়া বেগম।

সুফিয়া বেগম বলেন, ‘আমার একটি মাত্র ছেলে ছিল। তাকে খুন করা হয়েছে। কে মেরেছে আমার জানা নেই, কিন্তু আমি বিচার চাই।

মামলার আসামি শেখ বশির উদ্দিনকে চেনেন না জানিয়ে তিনি বলেন, ‘মামলায় যাদের নামই থাকুক, আমি ন্যায়বিচার চাই। চাই আর কোনো মা যেন অকালে সন্তান না হারায়।’

রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে শপথ নেন আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। এরপরই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়েরকৃত ওই মামলাটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

১৯ অক্টোবর নিহত সোহানের মা সুফিয়া বেগমের দায়ের করা ওই মামলাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, যশোর-১ আসনের সংসদ সদস্য পরিচয়ে শেখ আফিল উদ্দিন ভূঁইয়াসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে দেখা যায়, ৪৮ নম্বর ক্রমিকে যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য পরিচয়ে শেখ আফিল উদ্দিন ভূঁইয়া এবং ৪৯ নম্বর ক্রমিকে শেখ বশির উদ্দিন ভূঁইয়াকে আসামি করা হয়েছে। যেখানে উভয়ের বাবার নাম শেখ আকিজ উদ্দিন ভূঁইয়া বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯ জুলাই ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজধানীতে গুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুর উপজেলা সদরের সেকেন্দার শাহের ছেলে সোহান শাহ। পরে তিনি মারা যান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা