সেন্ট মার্টিন যাওয়ার পথে ৬ জনকে ধ রে নি*য়ে গে ল আরাকান আর্মি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সেন্ট মার্টিন যাওয়ার পথে ৬ জনকে ধ রে নি*য়ে গে ল আরাকান আর্মি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০৫:২৬:৫৮ পূর্বাহ্ন

সেন্ট মার্টিন যাওয়ার পথে ৬ জনকে ধ রে নি*য়ে গে ল আরাকান আর্মি

ছবি: সংগৃহীত


কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

মঙ্গলবার (১২ নভেম্বর) সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে তাদের ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বুধবার (১৩ নভেম্বর) জানাজানি হয়। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও দ্বীপে না পৌঁছায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে একটি মাধ্যমে জানতে পারি যে ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে আরকান আর্মি ধরে নিয়ে গেছে। 

সেন্ট মার্টিনের বাসিন্দা সবুজ বলেন, সম্প্রতি নাফনদী থেকে আরাকান আর্মি বাংলাদেশি মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। ট্রলার দুটিতে দুই মাঝিসহ ৬ জন স্টাফ ছিল। এর মধ্যে একটির মাঝি আব্দুর রহমান এবং আরেকটির মাঝি মোস্তাক আহমেদ। বর্তমানে তাদের মোবাইল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ প্রশাসনের সবাইকে অবহিত করা হয়েছে।

এই বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরীকে একাধিকবার কল দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা