বি ষা ক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বি ষা ক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৪:১২:১১ পূর্বাহ্ন

বি ষা ক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলো- রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার মেয়ে ইরানি (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার দুই শিশু সন্তান বাজার থেকে কেনা খোলা মোয়া ও আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে দুইজনই অসুস্থ হয়ে পড়ে। পরদিন বুধবার সকালে স্বজনরা তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাদের আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরানি ও সন্ধ্যায় আব্দুল গনি মারা যায়।

নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়িতে কাজ করেন। এই দম্পতির মাছুরা নামে ৮ বছর বয়সী আরেক মেয়েসন্তান রয়েছে। দুই সন্তানের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা আর শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা।

এদিকে দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিকিৎসক।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বিষাক্ত খাবার খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা