৩ মাস পর খুলল সাফারি পার্ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

৩ মাস পর খুলল সাফারি পার্ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ১০:৩১:৪২ পূর্বাহ্ন

৩ মাস পর খুলল সাফারি পার্ক

ছবি : সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দীর্ঘ ৩ মাস বন্ধ ছিল। আজ শুক্রবার দর্শনার্থীদের জন্য তা খুলে দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুরের পর থেকে পার্কটি বন্ধ করে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম। পর্যটন মৌসুম বিবেচনা করে সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

রফিকুল ইসলাম আরও জানান, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে শুক্রবার থেকে চালু করা হচ্ছে। আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।

এ প্রসঙ্গে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘আমরা পার্কটি চালু করছি। ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগ পর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। তবে পার্কের পূর্বের নাম বহাল থাকলেও বর্তমানে পার্কটি গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম চালানো হবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা