এ সময় এডিস মশার কামড় থেকে র ক্ষা পাবেন যেভাবে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

এ সময় এডিস মশার কামড় থেকে র ক্ষা পাবেন যেভাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৩:২৮:৪২ পূর্বাহ্ন

এ সময় এডিস মশার কামড় থেকে র ক্ষা পাবেন যেভাবে

ছবি: সংগৃহীত


ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। অনেকেরই ধারণা এ মশা শুধু দিনে কামড়ায়। তবে এ ধারণা কিন্তু ভুল, কারণ রাতেও এডিস মশা কামড়াতে পারে। এ মশা কখন সক্রিয় থাকে তা নিয়েও প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে মত-পার্থক্য আছে।

প্রাণিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুসারে, শুধু দিনের বেলাতেই নয় এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতেও। তবে এই মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি বেশি পছন্দ করে। আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় ও গোধূলি বা সূর্যাস্তের দিকে এ মশা কামড়াতে পারে। এমনকি রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশার কামড়ানোর ঝুঁকি আছে।

এডিস মশা মূলত স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে।

এডিস মশা কালোরঙা, এর পায়ে ও পাশে সাদা ডোরাকাটা থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো দেখেই চিহ্নিত করা যায় এডিস মশাকে।

কীভাবে সতর্ক থাকবেন?

১. দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করতে পারেন।

২. ফুলহাতা জামা পরুন।

৩. শিশুদের ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।

৪. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

৫. মশাবিরোধী ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।

৬. দরজা-জানালায় নেট লাগাতে হবে।

৭. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।

৯. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।

১০. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন