নাফ নদী থেকে ১ বাংলাদেশির অর্ধ*গলিত ম র দে হ উ*দ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নাফ নদী থেকে ১ বাংলাদেশির অর্ধ*গলিত ম র দে হ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০৫:০০:২৫ পূর্বাহ্ন

নাফ নদী থেকে ১ বাংলাদেশির অর্ধ*গলিত ম র দে হ উ*দ্ধার

ছবি: সংগৃহীত


কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে স্থানীয় এক নাগরিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

উদ্ধারকৃত মরদেহটি পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে ছৈয়দুল বশর(১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পাঁচজন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হাতের বাহু ও ঘাড়ে গুলি করে হত্যা করা হয়।

পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দিলে স্থানীয়রা আজ সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে উদ্ধার করে। 

এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, স্থানীয়দের খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা