তোশক ব্যবহার নিয়ে বাকবিত*ণ্ডা, চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

তোশক ব্যবহার নিয়ে বাকবিত*ণ্ডা, চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৭:৫৫:১০ পূর্বাহ্ন

তোশক ব্যবহার নিয়ে বাকবিত*ণ্ডা, চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খু ন

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের পটিয়ায় মো. রাশেদ (২৩) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তার চাচা। নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে চাচা জালাল উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন। তিনি একই এলাকার রাজা মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালনপালন করে বড় করেন। জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জালাল ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লিটন চৌধুরী জানান, রাত ১১টার পর গলাকাটা অবস্থায় রাসেল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চাচা জালাল উদ্দিনকে আটকে অভিযান চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা