ছাত্রদল নেতার নে*তৃত্বে সাংবাদিকের ওপর হা ম লা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ছাত্রদল নেতার নে*তৃত্বে সাংবাদিকের ওপর হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৯:৫২:২২ পূর্বাহ্ন

ছাত্রদল নেতার নে*তৃত্বে সাংবাদিকের ওপর হা ম লা

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও চাঁদার টাকা না পেয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ইট দিয়ে তার মাথা ও শরীর থেঁতলে দিয়েছে। এসময় ছাত্রদল নেতা ইয়াসিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি অভিযুক্ত ছাত্রদল নেতা ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আবু বক্করের ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, তিনি কালবেলা পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতিপূরণ বাবদ তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন সময় হত্যাসহ মামলা-হামলার হুমকি দিয়ে আসছিলেন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ইয়াসিন মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর মাহমুদকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। এসময় জাহাঙ্গীরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, জমি দখলবাজসহ অপরাধীরা দলের কেউ না। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা