স্কোয়াডে ৬ ই ন জু রি, আর্জেন্টিনার পরের ম্যাচে খেলবেন কারা?
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

স্কোয়াডে ৬ ই ন জু রি, আর্জেন্টিনার পরের ম্যাচে খেলবেন কারা?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৩:৩৮:২৭ পূর্বাহ্ন

স্কোয়াডে ৬ ই ন জু রি, আর্জেন্টিনার পরের ম্যাচে খেলবেন কারা?

ছবি: সংগৃহীত


মাঠের প্রতিপক্ষ না, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় প্রতিপক্ষ যেন ইনজুরি। পেরুর বিপক্ষে ম্যাচের আগে তার দলে অন্তত ৬ জন রয়েছে ইনজুরির কবলে। জের্মান পেৎজেল্লাকে দিয়ে শুরু, এরপর একে একে ইনজুরির খাতায় নাম তুলেছেন অনেকেই। সবশেষ ইনজুরিতে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।

পেরু ম্যাচের আগে নিজেদের শেষ প্র্যাকটিস সেশনে তাই বেশ ঘুরিয়ে ফিরিয়ে দলকে খেলিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ম্যাচে কেমন স্কোয়াড নামাবেন স্কালোনি তার একটা আভাসও পাওয়া গেছে এই প্র্যাকটিস সেশন থেকেই।

লিওনেল স্কালোনি দল নিয়ে প্রেস কনফারেন্সে কোনো কথা না বললেও এই ম্যাচে অন্তত দুই পরিবর্তন থাকছে তা নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম। নাহুয়েল মলিনার বদলে দলে আসবেন গঞ্জালো মন্তিয়েল। আর ডিফেন্সে কুটি রোমেরোর জায়গায় থাকবেন নিকোলাস বালের্দি।

চোটের কারণে শেষ ম্যাচের পর ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও ছিল শঙ্কা। তবে কাঁধের ইনজুরি থেকে এই লেফটব্যাক অনেকটাই সেরে উঠেছেন। অনুশীলনেও ছিলেন সাবলীল। তাকে শুরুর একাদশে দেখা যেতেও পারে। তবে কোনো কারণে তিনি না খেললে ফাকুন্দো মেদিনার সে জায়গায় দলে প্রবেশ নিশ্চিত।

এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

কনমেবল অঞ্চলের বাছাইপর্বে এই মুহূর্তে আর্জেন্টিনা আছে শীর্ষে। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে।  ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। 

এই ম্যাচ দিয়েই নিজেদের বছর শেষ করবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের বছরটা জয় দিয়েই বিদায় জানাতে চাইবে দলটি। একইসঙ্গে বছর শেষ হচ্ছে লিওনেল মেসির। চলতি বছর দেশের জার্সিতে ফর্মহীনতায় থাকা মেসি শেষ ম্যাচে কেমন পারফর্ম করে, সেদিকে তাকিয়ে থাকবে গোটা দুনিয়া। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক