মেসি-মার্তিনেজ নৈপুণ্যে আর্জেন্টিনার জয়
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৬ AM

মেসি-মার্তিনেজ নৈপুণ্যে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০১:৫৪:৫৭ AM

মেসি-মার্তিনেজ নৈপুণ্যে আর্জেন্টিনার জয়

ছবি সংগৃহীত


প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে হতাশাজনক হারের পর এবার পেরুকে ১-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ। তাকে বলের যোগান দেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের শীর্ষেই থাকলো লিওনেল স্কালোনির দল।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে পেরুর বিপক্ষে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দেয় পেরু।

বিরতির পর অবশ্য আর আটকে রাখতে পারেনি। বক্সে ঢুকে যাওয়া মার্তিনেজের উদ্দেশ্যে চিপ করে বল যোগান দেন মেসি। উড়ন্ত বলেও শূন্যে লাগিয়ে বা পায়ের শটে জালে জড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।

স্কোরলাইনে কেবল এক গোলের জয় থাকলেও ম্যাচে মূলত দাপট দেখিয়েই খেলেছে আর্জেন্টিনা। ৭০ শতাংশ বলই ছিল তাদের পায়ে। গোলমুখে ১০ শট নিয়ে অবশ্য তিনটা লক্ষ্যে রেখে এক গোল পায় তারা। অপরদিকে পেরু আর্জেন্টিনার রক্ষণে তেমন কোন পরীক্ষাই নিতে পারেনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন