৫ বছরে ৫ গোল, ব্রাজিলের জার্সিতে বিবর্ণ ভিনি
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৪ AM

৫ বছরে ৫ গোল, ব্রাজিলের জার্সিতে বিবর্ণ ভিনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৪:১৪:২৬ AM

৫ বছরে ৫ গোল, ব্রাজিলের জার্সিতে বিবর্ণ ভিনি

ফাইল ছবি


চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুটি হ্যাটট্রিক করে ফেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। মৌসুমে ১৭ ম্যাচে ১২ গোল তার নামের পাশে। অথচ ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ৭ ম্যাচ খেলে কোন গোল করতে পারেননি তিনি। গোলে সহায়তা দিতে পেরেছেন একটি।

২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় নতুন দিনের তারকা খ্যাতি পাওয়া ভিনির। জাতীয় দলের জার্সিতে ৫ বছর খেলে ফেলেছেন। ম্যাচ সংখ্যা গিয়ে পৌঁছেছে ৩৬ এ। তিনি সেলেসাওদের হয়ে গোল করতে পেরেছেন মাত্র ৫টি। ব্রাজিলের জার্সিতে ৫ বছরে মাত্র ৫ গোল তার! অথচ রিয়ালের জার্সিতে গত তিন মৌসুমের প্রতিটিতে ২০টার বেশি গোল করেছেন তিনি।

ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে সমতার ম্যাচে দারুণ খেলেন ভিনি। কিন্তু তিনটি পরিষ্কার সুযোগ পেয়ে গোল করতে পারেননি একটাও। একটি শট পোস্টে লেগে ফিরে আসে। পরে পেনাল্টি মিস করেন নিজের ও দলের হতাশা বাড়ান।

উরুগুয়ের বিপক্ষে আক্রমণভাগে ব্রাজিলের সেরা খেলোয়াড় ছিলেন ভিনি। পুরো ম্যাচে তিনি গতি, ড্রিবলিং দিয়ে চোখের দেখায় ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু না পেরেছেন টেনে নেওয়া বলগুলোর ভালো ফিনিশিং দিতে, না পেরেছেন ভালো একটা গোলের সুযোগ তৈরি করে দিতে।

এক ভক্ত সোস্যাল মাধ্যমে তাই আক্ষেপ করে বলেছেন, ‘ওরে কেউ একটা সাদা জার্সি (রিয়াল মাদ্রিদের জার্সি) এনে দেন।’ তুলনাটা পরিষ্কার বোঝা যায়। ব্রাজিল ও রিয়ালের নাম্বার সেভেন জার্সি পরেন তিনি। কিন্তু সাদা জার্সিতে তিনি আগুনে ফরোয়ার্ড, ফিনিশিংয়ে ধীরে ধীরে হয়ে উঠেছেন অসাধারণ। কিন্তু ব্রাজিলের জার্সিতে যেন আত্মবিশ্বাসহীন, উদ্দেশ্যহীন ফুটবলার তিনি।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলারদের একটি রেটিং তৈরি করেছে সংবাদ মাধ্যম গোল। সেখানে সর্বোচ্চ ৮ রেটিং পেয়েছেন গোল করা ডিফেন্সিভ মিডফিল্ডার জেরসন। ১০ এ দ্বিতীয় সর্বোচ্চ ৭ নম্বর পেয়েছেন তিনি। ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েসকে দেওয়া হয়েছে ৭ রেটিং। যেখানে রাফিনিয়া, গিমারেজ, স্যাভিনহোকে দেওয়া হয়েছে ৬ করে রেটিং। রেটিং থেকে বোঝা যায়, ম্যাচে ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার ছিলেন ভিনি।

এক সময় নেইমারের ছায়ায় ছিলেন ভিনি। দু’জনই একই পজিশনে খেলতেন। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হলেও প্রথম দুই বছর দলে নিয়মিত ডাক পাননি নয়তো বেঞ্চে বসতে হয়েছে তার। কিন্তু কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরিতে মাঠের বাইরে নেইমার।

আল হিলালে খেলা তারকা নেইমার না থাকায় ভিনির ওপর দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তেছে। সাবেক এক ফুটবলার তাকে নিয়ে বলেছেন, ভিনিসিয়াস বিশ্বের সেরা এবং এই ব্রাজিলের সেরা ফুটবলার। এটা তাকে অনুধাবন করেই ব্রাজিলের ভার বহন করার দায়িত্ব নিতে হবে। রিয়াল ফরোয়ার্ড তা পারছেন না। ব্রাজিলের ভক্তদের তাই আক্ষেপ মাখা প্রশ্ন, এই ভিনিসিয়াস সেলেসাও হবেন কবে? এই ভিনি ব্রাজিলের হবেন কবে?

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন