আইপিএলের মেগা নিলাম তাহলে কবে ও কোথায় হবে
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৫ AM

আইপিএলের মেগা নিলাম তাহলে কবে ও কোথায় হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১২:১৬:০৬ PM

আইপিএলের মেগা নিলাম তাহলে কবে ও কোথায় হবে

ছবি : সংগৃহীত


২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম নিয়ে অনেক দিন ধরেই চলছিল আলাপ-আলোচনা। অবশেষে আজ জানা গেল মেগা নিলামের দিনক্ষণ ও ভেন্যু। এ মাসের শেষে জেদ্দায় হচ্ছে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম কার্যক্রম।

আইপিএলের নিলাম প্রতি বছর হলেও মেগা নিলাম হয় তিন বছর পর পর। এবারের মেগা নিলাম হওয়ার পরিকল্পনা ছিল সৌদি আরবের রিয়াদে। সেখান থেকে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা হয়। এ বছরের ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় দুই দিন ব্যাপী হবে আগামী আইপিএলের মেগা নিলাম।

জেদ্দায় যখন চলবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম, তখন পার্থে ব্যস্ত থাকবে ভারত-অস্ট্রেলিয়া। পার্থে ২২ নভেম্বর শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এ নিয়ে টানা দুই বার আইপিএলের নিলাম হচ্ছে বিদেশে। দুটিই মধ্যপ্রাচ্যে। গত বছর নিলাম হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

১০ ফ্র্যাঞ্চাইজি নিয়ে হচ্ছে এবারের আইপিএল। মেগা নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকেই ১২০ কোটি রুপি খরচ করতে হবে দল গঠনের জন্য। তবে ১২০ কোটি রুপি তো কোনো ফ্র্যাঞ্চাইজির কাছেই নেই। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে এ বছরের ৩১ অক্টোবর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল মেগা নিলামের আগে খেলোয়াড় ধরে রাখতে। খেলোয়াড় ধরে রাখার পর সর্বোচ্চ ১১০ কোটি ৫০ লাখ রুপি থাকছে পাঞ্জাব কিংসের। কারণ ফ্র্যাঞ্চাইজিটি শশাঙ্ক সিং, প্রভসিমরান সিং-এই দুই ক্রিকেটারকে সব মিলে ৯.৫ কোটি রুপি খরচ করেছিল। সবচেয়ে কম ৪১ কোটি রুপি থাকছে রাজস্থান রয়্যালসের। কলকাতা নিলামে নামবে ৫১ কোটি রুপি হাতে নিয়ে।

সর্বোচ্চ ছয় ক্রিকেটার ধরে রাখতে বলা হয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে, এমন পাঁচ ক্রিকেটারকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। অভিষেকের অপেক্ষায় থাকা বাকি এক ক্রিকেটারকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগে এই ছয় খেলোয়াড় তারা নিতে পারত সরাসরি। অথবা নিলামে রাইট টু ম্যাচ (আরটিএম) অপশনের মাধ্যমে। অথবা দুইটারই সমন্বয়ে। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ছয় জন করে ক্রিকেটার ধরে রেখেছে নিলামের আগে। চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ-এই ৫ ফ্র্যাঞ্চাইজি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। তবে মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি চেন্নাই।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন