‘রোনালদো শুধু বক্সে ভ য় ঙ্ক র, মেসি পুরো মাঠে’
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৩ AM

‘রোনালদো শুধু বক্সে ভ য় ঙ্ক র, মেসি পুরো মাঠে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৩:০৮:২১ AM

‘রোনালদো শুধু বক্সে ভ য় ঙ্ক র, মেসি পুরো মাঠে’

ছবি সংগৃহীত


কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা আর ৮টি ব্যালন ডি’অর জিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেকাংশে এগিয়ে গেছেন লিওনেল মেসি। কিন্তু দুজনের মাঝে কে সেরা- এই পুরনো বিতর্ক কি আর থামে? হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোকে এখনো অনেকে সেরা মানেন। এবার দুজনের মাঝে সেরা নির্বাচন করলেন সদ্য ব্যালন ডি’অরজয়ী স্প্যানিশ তারকা রদ্রি।

ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি-রোনালদো উভয়ের মুখোমুখি হয়েছেন রদ্রি। তাই দুজনের সম্পর্কেই তিনি খুব ভালো জানেন। ‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছি, তারা দুজনের পার্থক্যটা জানে। মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনালদো কোনো সহজাত প্রতিভা ছাড়াই মেসির মোকাবেলা করেছে।’

দুজনের পার্থক্যের বিষয়ে উদাহরণ দিয়ে রদ্রি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক। কারণ, বক্সের ভেতর সে ভয়ংকর। কিন্তু মেসি মাঠের যেকোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে। মেসি যখন বল পায় তখন আপনি ভাববেন বিপদ আসছে। মেসির মুখোমুখি হলে আমি তার কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সে এমনভাবে দূরে চলে যেত, যেন মনে হবে আপনি সেখানে ছিলেনই না! তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন