হা র দিয়ে আসর শুরু করল সাকিবের দল
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৫ AM

হা র দিয়ে আসর শুরু করল সাকিবের দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৯:৪৯:১৩ AM

হা র দিয়ে আসর শুরু করল সাকিবের দল

ছবি: সংগৃহীত


আবুধাবি টি-টেন লিগে হার দিয়ে শুরু করেছে বাংলা টাইগার্স। স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরছে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা।

১০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে সুবিধা করতে পারেনি স্যাম্প আর্মি। ৩৪ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। তবে এরপর আন্দ্রে গুয়েস ও জ্যাক টেইলর ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। গুয়েসের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২৪ রান। আর টেইলর ১৩ বলে অপরাজিত ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

টাইগার্সদের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার সাকিব আল হাসান। অধিনায়ক ২ ওভার বোলিং করে খরচ করেছেন ১৫ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলা টাইগার্সের। ৭ বলে ৫ রান করে আসজঘরে ফেরেন লোকমান ফয়সাল। এই ওপেনার দ্রুত ফেরায় ভাঙে ২১ রানের উদ্বোধনী জুটি।

অবশ্য এর পর আর কোনো উইকেট হারায়নি টাইগার্সরা। তবে তিনে নেমে বেশ ধীরগতির শুরু করেন দাসুন শানাকা। এই লঙ্কান ব্যাটারের মন্থর ব্যাটিংয়ে বেশ বিপাকেই পড়েছিল দল। তবে শেষ দিকে কিছুটা পুষিয়ে দিয়েছেন তিনি। ইনিংসের শেষ ওভারে ৪ ছক্কা ও এক চার মেরে দলের রান একশ পার করেন তিনি।

শেষ পর্যন্ত ২৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন শানাকা। তাছাড়া ২৬ বলে অপরাজিত ৩৫ রান করেন হজরতউল্লাহ জাজাই। সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন