ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুগ্ধ তাসকিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৫ AM

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুগ্ধ তাসকিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১০:৪২:০২ AM

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুগ্ধ তাসকিন

ছবি: সংগৃহীত


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে অনুশীলনের ফাঁকে দলের ক্রিকেটারদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে। বিশেষ করে সমুদ্রপাড়ে দেখা গেছে দলের অনেক ক্রিকেটারদের।

আজ বৃৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিওতে বেশ উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। তাসকিন জানালেন, পরিবারের থেকে দূরে থাকলেও দলটাই এখন তার কাছে পরিবারের মতো। দলের সদস্যেদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের নানা জায়গা দারুণ উপভোগ করছেন এই পেসার।

ভিডিওতে তাসকিন তার অনুভূতি প্রকাশ করেছেন, ‘আমরা পরিবারের থেকে দলের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাই। লম্বা সফরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ। ছুটির দিনগুলোতে দলীয় কার্যক্রম চালানো এবং আমি নিশ্চিত যে আমাদের দলের সব সদস্যরাই অনেক উপভোগ করেছে। তো একটা ভালো দিন কাটল।’

তাসকিন আরো বলেন, ‘ছুটির দিনে আমাদের দলীয় কার্যক্রম ছিল। নতুন একটা অভিজ্ঞতা হলো। ছবি তুললাম। পাশ দিয়ে স্ট্রিং রে ঘোরাঘুরি করছিল। এই মহাসাগরের মাঝে সবাই মিলে এলাম। ভালো সময় কাটালাম।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন