জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সাকিব
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৬ AM

জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১০:৪৩:৫২ AM

 জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সাকিব

ছবি : সংগৃহীত


জাতীয় দলে সাকিব আল হাসানকে ভক্তদের আবার দেখার অপেক্ষা হয়তো আর দীর্ঘ হবে না। সর্বশেষ ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাদা পোশাকে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের রঙিন পোশাকে দেখা গিয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এরপর দেশের মাটিতে নিজের বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি দেশের অভ্যন্তরীণ আন্দোলনের কারণে।

তবে আবারও লাল-সবুজের জার্সিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাকিব নিজেই। দুবাইয়ে আবুধাবি টি-টেন লিগ শুরুর আগে ১০ দলের অধিনায়কদের সংবাদ সম্মেলনে উপস্থিত হন সাকিব। সেখানেই সাংবাদিকরা তাকে জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্ন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব মুচকি হেসে বলেন, ‘এই টুর্নামেন্টের পরে দেখা যাবে।’ এরপর তাকে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব আরও সংক্ষিপ্তভাবে বলেন, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। এর ঠিক ছয় দিন পর, ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সাকিবের কথার ইঙ্গিত অনুযায়ী, সম্ভবত সেই সিরিজ থেকেই জাতীয় দলে দেখা যাবে তাকে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টই হতে পারে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পোস্টারবয় সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নেবেন বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন