‘ব্রেক ফেল’ করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে থামল ট্রেন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

‘ব্রেক ফেল’ করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে থামল ট্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১১:০১:৩৮ পূর্বাহ্ন

‘ব্রেক ফেল’ করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে থামল ট্রেন

ছবি : সংগৃহীত


নীলফামারীর ডোমার রেলস্টেশনে যাত্রাবিরতির পর যাত্রী নিয়ে খুলনার দিকে যাওয়ার কথা ছিল সীমান্ত এক্সপ্রেস নামের একটি ট্রেনের। তবে স্টেশনটিতে না থেমে প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘ব্রেক ফেল’ করায় এমনটি ঘটেছে। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যাত্রীরা বলছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে ফিরে গিয়ে যাত্রীদের ট্রেনটিতে তোলা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ডোমার পৌঁছানোর নির্ধারিত সময় ছিল। ট্রেনটি কিছুটা বিলম্বে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ডোমার রেলস্টেশনে পৌঁছায়। তবে সেখানে না থেমে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুতগতিতে সামনে এগিয়ে যায়। প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াতে সক্ষম হয় এটি। সেখানে কিছুক্ষণ থামার পর আবার উল্টো পথে প্ল্যাটফর্মের দিকে ট্রেনটিকে আনা হয়।

এর কারণ জানতে চাইলে ট্রেনটির চালক আসাদুজ্জামান ও গার্ড হ‌ুমায়ূন কবির খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেক দূর গিয়ে জরুরি ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। ততক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এরপর ডোমার রেলস্টেশনটি ফিরে গিয়ে ৭টা ৫০ মিনিটের দিকে আবার গন্তব্যের উদ্দেশে রওনা করে ট্রেনটি।

ডোমার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার বাবু হোসেন জানান, ‘আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামবে। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার সামনে এগিয়ে যায়। এ সময় যাত্রীদের সাময়িক অসুবিধা হয়। পরে ট্রেনটি পেছনে ফিরে এসে যাত্রীদের ওঠায়। এরপর তাঁদের নিয়ে ট্রেনটি আবার ৭টা ৫০ মিনিটের দিকে গন্তব্যে রওনা দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় কেউ ক্ষতির সম্মুখীন হয়নি।’


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা