ছাত্র আন্দোলনে আ হ ত ৫ তরুণ পেল রোবোটিক হাত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনে আ হ ত ৫ তরুণ পেল রোবোটিক হাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১০:২০:১০ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনে আ হ ত ৫ তরুণ পেল রোবোটিক হাত

ছবি : সংগৃহীত


জুলাই আন্দোলনে হাত হারানো ৫ তরুণের শরীরে রোবোটিক হাত লাগানো হয়েছে। আইসিটি বিভাগ ও বেবিলন গ্রুপের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার আইসিটি বিভাগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সহায়তায় নতুন কোরে কিছুটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছেন তরুণেরা।

ছাত্র আন্দোলনে হাত হারানো হাফেজ মো. হোসেন আহমেদ বলেন, ‘যাত্রাবাড়ীতে আমাকে পুলিশ টাইমিং শুট করে, মানে ঠেকিয়ে গুলি করে। ওই গুলির পর পেছন থেকে আরেকজন ছররা গুলি ছোড়ে।’

হোসেনের মতো মামুন, সাগর, নাইম, আতিককের শরীরেও সংযুক্ত করা হয় কৃত্রিম হাত। এদের সবাই জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার শিকার। নকল হলেও, নতুন হাত নিয়ে কিছুটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছেন তরুণেরা।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ‘ওদের হাতে দা ছিল, ছুরি ছিল। আমার হাতে কোপ লেগেছিল। এরপর আমার হাতটা কেটে পড়ে গিয়েছিল।’হাত হারানো আরেক শিক্ষার্থী বলেন, ‘একবারেই না থাকার চেয়ে, (টিকে) থাকা জিনিসটা ভালো। আমি মনে করি এটা কার্যকরও দিবে।আরেকজন বলেন, ‘দেশ স্বাধীন হইছে, কথা বলতে পারতেছি, এটাই এখন নিজের কাছে গর্ব লাগতেছে।’

গবেষণা ম্যাগাজিন এনালিটিকস ইনসাইটে, বিশ্বের শীর্ষ ১০ তরুণ রোবটিকস গবেষকের মধ্যে নম্বরে রয়েছেন বাংলাদেশের জয় বড়ুয়া। এই হাতেরও উদ্ভাবক তিনি। জানান, তার তৈরি হাত দিয়ে সর্বোচ্চ এক কেজির জিনিস তোলা যাবে।

রোবোলাইফ টেকনোলোজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জয় বড়ুয়া লাবলু বলেন, ‘ছোটখাটো কাজ করার জন্য আমাদের এই রোবটিক হাতটি এসেছে। বাড়তি কোনো কাজের জন্য মূলত এইটা আসেনি। বাহ্যিক যে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে।’আইসিটি বিভাগ ও বেবিলন গ্রুপের আর্থিক সহায়তায় এসব হাত স্থাপন করা হয়।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘আমাদের দায়িত্ববোধটা যাতে জাগ্রত হয়, ওদের জন্য আমাদের কি দায়িত্ব এটা যদি জাগ্রত হয় সে জন্য আমরা এই ফরমাল প্রোগ্রামটা করলাম।’

মান ভেদে এসব কৃত্রিম হাত স্থাপনে খরচ হয় ৩০ হাজার থেকে দুই লাখ টাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরবসহ ৫টি দেশে রোবোটিক হাত রপ্তানি করেছে জয় বড়ুয়ার প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজিস।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা