দুর্নীতি মামলায় কারাগারে বিমানের ৫ কর্মকর্তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় কারাগারে বিমানের ৫ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:১৬:২৮ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় কারাগারে বিমানের ৫ কর্মকর্তা

ছবি : সংগৃহীত


এক হাজার ১৬১ কোটি টাকার দুর্নীতি মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান ও সাবেক ৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গতকাল রোববার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

সাবেক ৫ কর্মকর্তা যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন-বিমানের সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার শফিকুল আলম সিদ্দিক, সার্ভিসেস অ্যান্ড অডিটের সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, স্ট্রাকচারের প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার শরীফ রুহুল কুদ্দুস, সাবেক ডেপুটি ইঞ্জিনিয়ার মো. শাহজাহান ও সাবেক ইঞ্জিনিয়ার মো. জাহিদ হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছিল, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রথমে নিজেদের এবং পরে অন্যদের সুবিধা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে অর্থ আত্মসাৎ করেন। তারা মিশর থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়া এবং পরে সেগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়ায় এই দুর্নীতি করেন। এতে বিমানের মোট এক হাজার ১৬১ কোটি লোকসান হয়।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা