তজুমদ্দিনে সড়ক দু র্ঘ ট না য় নি হ ত বিএনপি নেতার দাফন সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

তজুমদ্দিনে সড়ক দু র্ঘ ট না য় নি হ ত বিএনপি নেতার দাফন সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:৪৫:১৯ পূর্বাহ্ন

তজুমদ্দিনে সড়ক দু র্ঘ ট না য় নি হ ত বিএনপি নেতার দাফন সম্পন্ন

ছবি : সংগৃহীত


তজুমদ্দিন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি'র সভাপতি মো. আলমগীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে।রবিবার (২৪ নভেম্বর) বাদ আসর শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে কোড়ালমারায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তিনি সড়ক দুর্ঘটনায় রবিবার রাত ২টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাযায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে মরহুমের স্মৃতিচারণ ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। জানাজায় অংশগ্রহণ করেন ভোলা জেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোফান, লালমোহন উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, তজুমদ্দিন উপজেলা বিএনপি'র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এ.কে.এম মহিবুল্লাহ নাগর, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, কৃষক দল সভাপতি আব্দুর রহিম সেন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে তার জানাযার মাঠে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা