রিয়াদ ও মদিনায় ডানা মেলছে ইউএস-বাংলা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

রিয়াদ ও মদিনায় ডানা মেলছে ইউএস-বাংলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১০:৫২:২৪ পূর্বাহ্ন

 রিয়াদ ও মদিনায় ডানা মেলছে ইউএস-বাংলা


ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী বছরের এপ্রিল থেকে মদিনা ও রিয়াদ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ জন্য বেসরকারি এই এয়ারলাইন্সটি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।গত সোমবার (২৬ নভেম্বর) কক্সবাজারে একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা মাত্র দুটি এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু এখন তাদের বহরে ২৪টি এয়ারক্রাফট এবং বড় বড় কয়েকটি উড়োজাহাজ রয়েছে।

তিনি জানান, সব ঠিক থাকলে আগামী এপ্রিল বা মে মাসে মদিনা ও রিয়াদ রুটে ফ্লাইট চালু হবে, যা প্রবাসী বাংলাদেশি এবং হজ বা ওমরা করতে যাওয়া যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।

কামরুল ইসলাম আরও বলেন, ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে, ইউএস-বাংলা বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স যেমন এমিরেটস, কাতার এয়ারওয়েজ, এবং সৌদি এয়ারলাইনসের মতো উন্নত এয়ারক্রাফট ব্যবহার করে যাত্রীসেবা প্রদান করতে প্রস্তুতি নিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করার পর, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অ্যাভিয়েশন মার্কেটে যাত্রীদের মধ্যে আস্থা অর্জন করেছে। বর্তমানে তারা দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং বিদেশি রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও সফলতা অর্জন করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা