স*ম্পত্তি জন্য বীর মুক্তিযোদ্ধা বাবাকে তা লা ব দ্ধ করে রাখলেন মেয়েরা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

স*ম্পত্তি জন্য বীর মুক্তিযোদ্ধা বাবাকে তা লা ব দ্ধ করে রাখলেন মেয়েরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৫:৫১:৪৩ পূর্বাহ্ন

স*ম্পত্তি জন্য বীর মুক্তিযোদ্ধা বাবাকে তা লা ব দ্ধ করে রাখলেন মেয়েরা

ছবি: সংগৃহীত


ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৮ দিন ধরে বাবাকে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

 জানা গেছে, কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে তার মেয়েরা গত ৮দিন ধরে জমি ও মুক্তিযোদ্ধা ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে মোশারফ হোসেনের দ্বিতীয় স্ত্রী বিষয়টি জানতে পেরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামকে অবহিত করলে তিনি গিয়ে মুক্তিযোদ্ধাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে মেয়েদের অনুমতি নিয়েই দ্বিতীয় বিবাহ করি। আমি এখন বর্তমানে নলছিটি পৌর শহরে একটি ভাড়া বাসায় আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছি। কয়েকদিন আগে আমার মেয়েরা একটি বিয়ের অনুষ্ঠানের কথা বলে আমাকে তাদের বাড়িতে এনে একটি কক্ষে আটকে রাখে।

মেয়ে রেবা আক্তার ও লাকি আক্তার বলেন, আমাদের পিতা দ্বিতীয় বিয়ে করার পর নলছিটি শহরে একটি ভাড়া বাসায় থাকেন। আমাদের সাথে যোগাযোগ রাখেন না। আমরা তার প্রথম স্ত্রীর সন্তান। তার উপর আমাদের অধিকার আছে। তার বিভিন্ন সম্পত্তির উপর আমাদের ন্যায্য অধিকার রয়েছে কিন্তু তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই আমরা তাকে বাসায় এনে এসব বোঝানোর চেষ্টা করেছি।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধার স্ত্রী আমাদের কাছে অভিযোগ দেয়ার পর সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আমাদের জানিয়েছেন যে তাকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা