সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০৬:১৪:২০ পূর্বাহ্ন

সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

ছবি: সংগৃহীত


 কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স ৩ মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড ২৯ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার মিলেছে।টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি দানবাক্সে একটি চিঠি পাওয়া গেছে। নাম-পরিচয় উল্লেখ না করা ওই চিঠি প্রেরক তার জীবনসঙ্গী হিসেবে একজন সৌদি নাগরিককে পেতে চান বলে জানান।

চিঠিতে যা লেখা রয়েছে—


প্রিয় পাগলা মসজিদ,

আমি একজন সৌদি নাগরিককে ভালোবাসি। হে মহান আল্লাহ তুমি তাকে আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করিতে পারি। (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশে-পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ, আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি। (আমিন)। আমি যেন পড়ালেখায় ভালো হতে পারি, আমার পরিবারে যেন শান্তি আসে। আমি যেন হালাল রুজি রোজগার করিতে পারি (আমিন)। হে রব, হে মহান আল্লাহ তোমার কাছে দুই হাত তুলিয়া চাহিতেছি, তুমি আমাকে মক্কাবাসী ভালো এক উত্তম দ্বীনি সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়ে দাও (আমিন)। যে, আমার চিঠিখানা পড়িয়াছেন আমাদের জন্য দোয়া করবেন, নেক আশা করিয়া চিঠিখানা লিখেছি। ইতি তোমার পাপী বান্দা।


এর আগে, গত ১৭ আগস্টও এমন একটি চিরকুট পাওয়া যায় পাগলা মসজিদের দান বাক্সে। যেখানে একজন প্রেমিকা মুসলিম হয়েও খ্রিষ্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লেখেন। চিঠিতে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম হুজুর। আমার নাম আফরোজ আক্তার সেজুতি, আমি  একজনকে অনেক ভালোবাসি, সারাদিন তার চিন্তা আমার মাথায় ঘুরে। ওর কথা মনে পড়লে অনেক কান্না আসে । আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারি না। ও আমার ব্যাপারে কিছুই জানে না আমি ওর ব্যাপারে সব জানি। ও খ্রিষ্টান আমি মুসলমান, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যাতে ও মুসলমান হয়ে যায়, আমি চাই ও আমার জন্য হালাল হয়ে যাক। আল্লাহ ওকে আমার জন্য হালাল করে দেন, আমি ওর প্রতি দুর্বল ওকে কিছুতেই ভুলতে পারি না আমি, ভুলতেও চাই না আমি ওর প্রতি অনেক অনেক দুর্বল, আমার অনেক ভয় লাগে ওকে নিয়ে যে ও যাতে অন্য কারো হয়ে না যায়। আপনি আমার জন্য দোয়া করবেন তকদির দিয়ে, দোয়া করবেন। আপনি আমার সালাম নেবেন।’

তার আগে গত ২০ এপ্রিল সাইফুল ইসলামের নামের এক প্রেমিক চিঠি লিখেথ পাঠান দানবাক্সে। তিনি লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন। মেয়েটার নাম মোছা. পারভীন আক্তার ও আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা