গাজীপুরে ৪ বাসে আ গু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

গাজীপুরে ৪ বাসে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ১১:০৮:২২ পূর্বাহ্ন

 গাজীপুরে ৪ বাসে আ গু ন

প্রতীকী ছবি


গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় চারটি বাসে আগুন দিয়েছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার (৪৫) মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন দেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ইট ছোড়েন শ্রমিকরা।

জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি মরদেহ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দেবে, এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২-৩টি বাসে আগুন দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন।

এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা