বিদ্যালয়ে ভর্তির লটারির ফল ১২ ডিসেম্বর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিদ্যালয়ে ভর্তির লটারির ফল ১২ ডিসেম্বর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ১০:১৭:১৬ পূর্বাহ্ন

বিদ্যালয়ে ভর্তির লটারির ফল ১২ ডিসেম্বর

ছবি : সংগৃহীত


সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের ফল লটারির মাধ্যমে নির্ধারিত হবে। আগামী ১২ ডিসেম্বর এই ফল প্রকাশ করা হতে পারে।

রোববার (১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এসব তথ্য জানান।তিনি আরও বলেন, ভর্তির আবেদনের সময় নতুন করে আর বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।

মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪ জন আবেদন করে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে ৬ লাখ ২৫ হাজার ৯০৪ জন। আর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে ৩ লাখ ৩৯ হাজার ৮০০ শিক্ষার্থী। সারা দেশে বিদ্যালয়ে ভর্তিযোগ্য শূন্য আসন ১১ লাখ ১৬ হাজার ৩৩৩টি। এর মধ্যে সরকারি স্কুলে আসনের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬৬২টি। বেসরকারিতে শূন্য আসন ১০ লাখ ৭ হাজার ৬৭১টি। সরকারি স্কুলে ভর্তির জন্য আসনের তুলনায় ৬ গুণ বেশি শিক্ষার্থী আবেদন করে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়ে আসনের চেয়ে সাত লাখ আবেদন কম পড়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা