পাবনায় আ গু নে পুড়ল ১০ দোকান,দগ্ধ ৫
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

পাবনায় আ গু নে পুড়ল ১০ দোকান,দগ্ধ ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ১০:৩০:০১ পূর্বাহ্ন

পাবনায় আ গু নে পুড়ল ১০ দোকান,দগ্ধ ৫

ছবি : সংগৃহীত


পাবনার সুজানগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দশটি দোকান পুড়ে গেছে। এছাড়া, আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। পরে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

দগ্ধরা হলেন: জসিম উদ্দীন (২৫), রাব্বি (২৪), মিরাজুল (১৯), জনাব আলী (৫০) ও জব্বর আলী (৪৫)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত দশটি দোকানে ছড়িয়ে পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা