মোটরসাইকেলে ট্রাকের ধা ক্কা, প্রা ণ হারা*লেন বাবা-ছেলে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মোটরসাইকেলে ট্রাকের ধা ক্কা, প্রা ণ হারা*লেন বাবা-ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৫:২৫:৪৮ পূর্বাহ্ন

মোটরসাইকেলে ট্রাকের ধা ক্কা, প্রা ণ হারা*লেন বাবা-ছেলে

ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি এলাকায় এই সড়ক দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষিপুর গ্রামের তুফানি মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) এবং তার ছেলে মো. সাগর হোসেন (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশে যাওয়ার পথে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিজানুর রহমান মৃত্যুবরণ করেন এবং সাগর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সাগর হোসেনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা