অভয়নগরে ট্রাকচাপায় নি হ ত ২, ট্রাকে আ গু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

অভয়নগরে ট্রাকচাপায় নি হ ত ২, ট্রাকে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ১১:৫২:০৫ পূর্বাহ্ন

অভয়নগরে ট্রাকচাপায় নি হ ত ২, ট্রাকে আ গু ন

প্রতীকী ছবি


যশোরের অভয়নগর ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এর জেরে ঘাটত ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শংকরপাশা নন্দির বটতলায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন নন্দির বটতলা গ্রামের ইব্রাহিম বিশ্বাস ছেলে সাবেক সেনা সদস্য ও ব্যবসায়ী ইসমাইল বিশ্বাস (৪০) ও একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে মহসিন (৩২)।

স্থানীয়রা জানায়, ইসমাইল বিশ্বাস রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তার সাথে ছিলেন দোকানের কর্মচারী মহসিন। তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়লে তাদের শরীরের ওপর দিয়ে ট্রাকের সামনে চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে দু’জনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) ইমাদুল করিম বলেন, পলাতক ট্রাকচালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা