চোরের ছু*রিকাঘাতে প্রাণ গেল যুবকের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

চোরের ছু*রিকাঘাতে প্রাণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০৬:৫০:১৩ পূর্বাহ্ন

চোরের ছু*রিকাঘাতে প্রাণ গেল যুবকের

ছবি: নিজস্ব


ময়মনসিংহের ভালুকায় চোরের ছুরিকাঘাতে সাকিব সিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক রুহুল আমিনকে (৩০) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর দেবুনিয়া কোম্পানির গেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত সাকিব সিকদার স্থানীয় হাউজুদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক বলে জানা গেছে। আর ঘাতক রুহুল আমিন পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার বাঁশবাড়ী গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শফি উল্লাহ সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোররাতে সাকিবের একটি ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছিলেন রুহুল আমিন। বিষয়টি টের পেয়ে পেছন থেকে ধাওয়া করে চোরের পথরোধ করেন সাকিবসহ কয়েকজন। এ সময় চোর রুহুল আমিন ছুরিকাঘাত করলে সাকিব রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা