রিয়ার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৮ PM

রিয়ার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০২:৩৩:৩৭ AM

রিয়ার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

ছবি সংগৃহীত


নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা চার ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অর্পিতা পালরা। রিয়া আরলিনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নবম হয়েছে বাংলাদেশ। 

স্কোরই বলে দিচ্ছে শনিবার ওমানের মাসকটে ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের দাপট। একচেটিয়া খেলায় লঙ্কানরা রীতিমতো উড়ে যায়। দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে।

ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। আক্রমণ থেকে ফাতেমাতুজ্জোহরা গোল করে দলকে এগিয়ে নেন। 

এরপরের তিনটি গোল রিয়ার। তিনটি গোলই এসেছে আক্রমণ থেকে। প্রথমটি ২৩ মিনিটে, পরেরটি ২৮ মিনিটে। ৩১ মিনিটে হ্যাটট্রিক করেন রিয়া।

চার গোলে এগিয়ে থেকে বাংলাদেশের দাপট আরও বাড়তে থাকে। ৪৪ মিনিটে অধিনায়ক অর্পিতা দলকে পঞ্চম গোল উপহার দেন। এটিও ছিল ফিল্ড গোল। ৫ মিনিট পর রিয়া নিজের চতুর্থ গোলটি পান। ফিল্ড গোল করে মুন্সিয়ানা দেখান তিনি। ৫৩ মিনিটে বাংলাদেশ সপ্তম গোলের দেখা পায়। নাদিরা ইমা ফিল্ড গোল করেন। চার মিনিট পর সোনিয়া খাতুন দলের হয়ে অষ্টম গোল করে লঙ্কানদের বড় হারের লজ্জা দেন। লঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া গোলটিও ছিল আক্রমণ থেকে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন