টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫০ PM

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০১:৩৬:৪৪ AM

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের

ফাইল ছবি


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সমতা টানতে পারলেও ওয়ানডেতে বাজেভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। স্বাগতিকদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের দল হেরেছে ৩-০ ব্যবধানে। এমন হারের পর আগামীকাল সোমবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

ওয়ানডেতে হতশ্রী পারফরম্যান্স করলেও দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে লিটন। হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের আগের দিন বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সেই প্রত্যয়ের কথায় জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। যেখানে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৪ রানে অপরাজিত ছিলেন লিটন। যদিও শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলার কঠিন সেই সমীকরণ মেলাতে পারেননি তিনি।

ধীর গতির সেই উইকেটকে এবার কেমন দেখছেন লিটন। যা নিয়ে অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’

ম্যাচের আগেরদিন বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠেই নামতে পারেননি। তবে অধিনায়ক লিটনের আশা ক্রিকেটাররা যেহেতু খেলার মধ্যে রয়েছেন কাজেই খুব একটা সমস্যা দেখছেন না তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা যে কঠিন হবে সেটা মানছেন তিনি।

লিটন বলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’

আগামীকাল সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ভোর ৬টায়। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ। সেই ম্যাচ দুটিও হবে একই ভেন্যুতে একই সময়ে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন