২০ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৯
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ PM

২০ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১১:১৪:৪৫ AM

২০ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৯

ছবি : ফাইল ফটো


১২০ বলের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এরমধ্যে ৫৬টি বল অর্থাৎ ৯টি ওভারই ডট। বাকি ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২৯ রান। আগে ব্যাটিং করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লক্ষ্য দিয়েছে ১৩০ রানের।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের করুন দশা।

টাইগার ব্যাটাররা একের পর এক সাজঘরে ফিরছেন। যার কারণে মাত্র ৮৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। খেলার এক সময় ১০০ এর আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগে ওঠে ভক্তদের মনে।

তবে শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশকে এনে দেন লড়াইয়ের পুঁজি। দলের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন শামীম। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৫ ও জাকের আলি অনিক করেন ২১ রান। তবে স্টাম্পিং হয়ে ফেরেন ২ রান করা বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন