দেশীয় অ স্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

দেশীয় অ স্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৩:২৫:২২ পূর্বাহ্ন

দেশীয় অ স্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


বরগুনায় দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতার ১৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই নেতা হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বরগুনা পৌরশহরের ওই নেতার নিজ বাসভবনের মধ্যেই ভাইরাল ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অস্ত্র হাতে ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজিত হয়ে বাকবিতণ্ডা করছেন শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া। এ সময় তার সামনে উপস্থিত কয়েকজনের ওপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র (চাকু) নিয়ে তাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন। পরে সেখানে থাকা কয়েকজন কিবরিয়াকে বাধা দিলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তালিমুল ইসলাম পলাশ বলেন, কিবরিয়া এক সময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দুই দলের চরিত্রই সন্ত্রাস করা লুটপাট দখলবাজি করা। তার যে ভিডিওটি আমরা দেখেছি এটি একটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয়। আইনের আওতায় এনে যথাযথ বিচারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা