রি মা ন্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ইজতেমা মাঠে সং ঘ র্ষ

রি মা ন্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৬:৪৩:০৫ পূর্বাহ্ন

রি মা ন্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর

ছবি: সংগৃহীত


গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত-২। ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন এ আদেশ দেন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর যুবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা