চাঁদা তুলতে গিয়ে প্রতিপক্ষের হা ম লা য় যুবকের মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

চাঁদা তুলতে গিয়ে প্রতিপক্ষের হা ম লা য় যুবকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ০৭:৫০:০৮ পূর্বাহ্ন

চাঁদা তুলতে গিয়ে প্রতিপক্ষের হা ম লা য় যুবকের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে চাঁদা তোলাকে কেন্দ্র করে চাঁদাবাজদের হামলায় আবুল কালাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে  উপজেলার উলুসাড়ার চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলার কালামপুর খাজারডেক এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ওরফে ইমনের গ্রুপ বেশ কিছুদিন ধরে চৌকিদারের টেক এলাকায় হারুনুর রশিদের আল্লাহর দান বেকারিতে চাঁদার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে আবুল কালাম ও শাহরিয়ার নাফিজসহ কয়েকজন হারুন অর রশিদের আল্লাহর দান নামের বেকারিতে চাঁদা আনতে যান। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে আল্লাহর দান বেকারির সামনে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর করেন। পরে বেকারির মালিক হারুন অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।  

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একটি বেকারিতে দুই পক্ষ চাঁদা আনতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা