স্কুলের জায়গা নির্মাণ হচ্ছে বিএনপির কার্যালয়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

স্কুলের জায়গা নির্মাণ হচ্ছে বিএনপির কার্যালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১০:২৭:২৭ পূর্বাহ্ন

স্কুলের জায়গা নির্মাণ হচ্ছে বিএনপির কার্যালয়

ছবি : সংগৃহীত


নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হচ্ছে বিএনপির কার্যালয়। ইতোমধ্যেই ওই জায়গায় মাটি ফেলে উঁচু করা হয়েছে। স্থাপন করা হয়েছে বাঁশের খুটি। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তাতে কারও ভ্রুক্ষেপ নেই।

গতকাল রবিবার (২২ডিসেম্বর) এ তথ্য জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার।

তিনি বলেন, 'আমাকে না জানিয়ে আব্দুল হামিদ বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উচু করে ঘর নির্মাণ করছে। নিষেধ করা হলেও এখন পর্যন্ত তারা স্থাপনা অপসারণ করেনি।'

তথ্যমতে, বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় একটি মার্কেট রয়েছে। সম্প্রতি ওই মার্কেটের পাশের স্কুলের জায়গায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে বিএনপির কার্যালয় করার উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, 'স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলে-পেলে একটু বসবে এজন্য বসার জায়গা করা হচ্ছে।'

আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, বিদ্যালয়ের জমিতে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ওই অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা